আশরাফ আলী॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার ১০ ফেব্রুয়ারি সকালে শহরের শমসেরনগর সড়ক থেকে চৌমুহনা এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আব্দুল মুকিতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশারফ,সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান,সদর থানা বিএনপির সভাপতি মো.হেলু মিয়া,পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান,জেলা যুবদল নেতা মিজানুর রহমান নিজাম,মোবারক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ ফয়সল,জেলা ছাত্রদল নেতা পিপলু আব্দুল হাই,আকিদুর রহমান সোহান ও ছাত্রদল নেতা জনি আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.