
আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামী জামাত নেতা, একাধিক মামলার আসামি দেওয়ান হারুনুর রশিদ (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ১২ ফেব্রুয়ারি বিকাল ৩ টার দিকে শহরের কুসুমবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ ও সহকারি উপ-পরিদর্শক এ.এস আই অলিউল হাসান।
দেওয়ান হারুন সদর উপজেলার ১২নং গিয়াস নগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের দেওয়ান কামরুল ইসলাম চৌধুরীর ছেলে। দীর্ঘদিন যাবত পলাতক থাকা হারুনের বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে এবং এসব মামলায় তাকে ৬ মাস থেকে একবছর করে মোট ৩টি মামলায় সাজা রয়েছে বলে জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.