
বিশেষ প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ৩নং পশ্চিম জুড়ী ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও মেম্বারদেরকে ৬নং ওয়ার্ড উত্তর ভবানীপুরের পক্ষ থেকে গণ সংবর্ধনা প্রদান করা হয়।
২৭ এপ্রিল বুধবার জুড়ী কলেজ রোডস্থ ডাক বাংলো প্রাঙ্গনে ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যান সমিতিরি সভাপতি আলহাজ্ব আয়াজ উদ্দিন আহমেদের সভপতিত্বে ও কামরুল ইসলাম পারভেজ এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আজির উদ্দিন মাষ্টার। প্রধান বক্তার বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি। সংবর্ধিত ব্যক্তিত্ব পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, শ্রমিকলীগ নেতা জুবের হাসান জেবলু ও জুড়ী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমএম সামছুল ইসলাম প্রমূখ। পরিশেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ফুল ও ক্রেষ্ট প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.