স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসন ও এটুআই প্রোগ্রাম-প্রধানমন্ত্রীর কার্যালয় এর যৌথ উদ্যোগে,৭ ফেব্রুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছিলো ডিজিটাল উদ্ভাবনী মেলা।
কিন্তু ডিজিটাল মেলা শেষ হওয়ার ৭ দিন পর এখনো সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরানো হয়নি মেলার অপদ্রব্য। যার ফলে প্রতিনিয়ত মাঠে আসা জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। খেলা থেকে বঞ্চিত হচ্ছে মাঠে আসা বিভিন্ন ধরনের খেলাপ্রেমিসহ শিক্ষার্থীরা।
বিকেল হলেই মাঠে খেলতে আসেন শতাধিক খেলাপ্রেমীক। এদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন শিক্ষার্থী। মাঠের এই অবস্থা দেখে কেউ ফিরে যাচ্ছেন বাসায়, কেউ আবার বসে বসে অন্যান্যদের খেলা উপভোগ করছে।
সরেজমিন মাঠে গিয়ে দখা যায়,মাঠের গুরুত্বপূর্ণ অংশে যেখানে ৩ দিন যাবত ডিজিটাল মেলা অবস্থান করছিলো) রয়েছে ইটের টুকরো,ছোট ছোট লোহা,বিভিন্ন ধরনের কাগজ,পলিতিন ইত্যাদি।
আর এসব অপদ্রব্য প্রতিনিয়ত সম্পুর্ণ মাঠে বিস্তার করছে।
কয়েকজন অভিবাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,মেলার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো অপদ্রব্য সরানো না হওয়ায় ছেলেরা মাঠে খেলাধুলা করতে পারছে না।
এ বিষয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান বলেন,দশ বারো দিন ধরে ট্রেনিংয়ে আছি,মাঠের ব্যাপারে আমার জানা নেই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.