প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের প্রবীণ সমাজসেবক ময়না মিয়া (৮৫) ১৪ ফেব্রুয়ারী বুধবার ভোর ৬টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল ৫টায় পূর্বভানুবিল কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহানের পিতা ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি. মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো: আব্দুল মতিন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান ও কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র জুয়েল আহমেদ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.