
স্টাফ রিপোটার্র॥ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের মিজান মিয়ার স্ত্রী সালমা বেগম (২৫) প্রেমেরটানে আট বছরের সংসার ও একবছরের দুধের শিশুকে রেখে তালতো ভাই সালাম মিয়ার সাথে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত ১০ ফেব্রুয়ারি।
জানাযায়, শ^শুর বাড়িতে তালতো ভাই সালামের সাথে সালমা বেগমের পরিচয় ঘটে। এর পর থেকে সালমা বেগমের সাথে প্রতিনিয়ত ফোনে কথা চলে সালামের। এক সময়ে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এবিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া ঝাটি হতো।
গত ৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় স্বামী স্ত্রীর ঝগড়া হয়। পরে তাদের আত্মীয় আলী হোসেন, মন্টু মিয়া, তাদের মধ্যে মীমাংসা করে দেন। এর পরের দিন ১০ ফেব্রুযারী শনিবার সালমা বেগম তার স্বামীর অনুপস্থিতে তার ঘরের রক্ষীত নগদ ৭৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ নিয়ে সালাম মিয়ার সাথে পালিয়ে যায়। এ সময় দুই শিশু বাচ্ছাকে ঘরে রেখে পালায়। সালমাকে পালিয়ে যাওয়ার ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছে তার শালিকা নাজমা বেগম।
মিজান মিয়ার অভিযোগ তার শ^শুর শ^াশুরির সম্মতিক্রমে প্রেমিক সালাম মিয়ার সাথে নগদ টাকা ও স্বর্ণ সহ তার স্ত্রী পালিয়ে যায়। তার এক বছরের দুধের শিশুটি মায়ের অভাবে মরনাপন্ন অবস্থায় আছে।
সালাম মিয়া প্রেমের ফাঁদে ফেলে প্ররোচনা দিয়ে তার স্ত্রীকে নিয়ে গেছে বলে মিজান মিয়া কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন, ডায়েরি নং-৫৯৬। এবিষয়ে কমলগঞ্জ থানার তদন্তকারি কর্মকর্তা মো: সুরুজ আলীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, পূর্ব থেকে সালমার সাথে সালাম মিয়ার পরকিয়া প্রেম ছিল। সেই সুবাধে সালাম তাকে নিয়ে পালিয়েছে। তিনি সালমার পিতা-মাতাকে তিন দিনের সময় দিয়েছেন। এর মধ্যে সালমাকে হাজির করতে বলেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.