
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বাইক চালকদের দূর্ঘটনার ঝুকি এড়াতে হেলমেট বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বাইক চালকদের মাথায় হেলমেট পড়িয়ে দেন।
রবিবার ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে হেলমেট বিতরন অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সহ-সভাপতি ছালেহ আহমদ, আব্দুল মতিন, সাধারন সম্পাদক মো. গোলাম রহমান মামুন, শ্রীমঙ্গল ট্রাফিক সার্জেন্ট মো. সামিউন মিয়া প্রমুখ। এছাড়াও নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল আমজাদ হোসেন রনি বলেন বাইক দূর্ঘটনায় সবচেয়ে বেশী আঘাত হয় মাথায় যে কারনে অনেকে সাথে সাথে মৃত্যুবরন করে। তাই আমরা নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে হেলমেট বিতরন করেছি। আমাদের এ হেলমেট বিতরন কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.