বিকুল চক্রবর্তী॥ ‘স্বপ্নিল পথে জীবনের গান’ এই শ্লোগানকে সামনে রেখে নবগঠিত নাট্য সংগঠন নাগরদোলা থিয়েটারের আয়োজনে শ্রীমঙ্গলে মহসীন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে নাগরদোলা থিয়েটার এর পরিচিতি, অমর একুশে বই মেলায় প্রকাশিত কবি জহিরুল মিঠু'র ' অহংকারে পা পড়ে না বার্ধক্যের উঠোনে' গ্রন্থের পাঠ উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে নাগরদোলা থিয়েটার ও জহিরুল মিঠু'র ' অহংকারে পা পড়ে না বার্ধক্যের উঠোনে' বই নিয়ে সংগঠনের সহসভাপতি জলি পালের সঞ্চালনায় আলোচনা করেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, ডা. বিনেন্দু ভৌমিক, আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী, অধ্যাপক অভিনাস আচার্য্য, সম্মেলিত নাট্য পরিষদের সহসভাপতি রজত শুভ্র চক্রবর্তী, নাগরদোলা থিয়েটারের সভাপতি অনিরুদ্ধ সেনগুপ্ত, সহসভাপতি একরামুল কবির, সাংগঠনিক সম্পাদক প্রিতম পাল, উদীচী শিল্পী গোষ্টির সদস্য বিকাশ দাশ বাপ্পন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.