কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে স্টুডেন্ট এসোসিয়েশন অব মৌলভীবাজার এর উদ্যোগে সোমবার দুপুর ১২টায় পতনউষার ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো: জুয়েল আহমদ।
স্টুডেন্ট এসোসিয়েশন অব মৌলভীবাজার এর সভাপতি মো: শিপন খানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক আছাদ চৌধুরীর সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো: জুয়েল আহমদ। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: নাজমুল ইসলাম ইমন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক আসাবুর ইসলাম শাওন, ইউপি সদস্য সায়েক আহমদ, সমাজসেবক দুবাই প্রবাসী আব্দুর করিম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: উবায়দুল হক, শিক্ষক শাহীন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন খাঁন জসিম ও বেলাল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলাল মিয়া, জহিরুল ইসলাম (নানু) ও শিক্ষার্থী ইমন আহমেদ।
অনুষ্ঠানে ৬০জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে একটি করে স্কুল বেগ, কলম ও খাতা বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.