শ্রীমঙ্গল সংবাদদাতা॥ শ্রীমঙ্গলে সোনালী স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লিমন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।
সোমবার রাতে শ্রীমঙ্গলের ফুলবাড়ি এলাকায় এই ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া,পৌর কাউন্সিলর ছাদ উদ্দিন।
ফাইনাল খেলায় সময় স্পোর্টিং ক্লাবের দেয়া ১৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ফুলবাড়ি স্পোর্টিং ক্লাব ১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায়।এই টুর্নামেন্ট এ মৌলভীবাজার জেলার মোট ৮০টি দল অংশগ্রহণ করে। খেলাটি পরিচালনা করেন শেখ নোমান, আবু বক্কর সিদ্দীক, মিসবাহউদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.