
স্টাফ রিপোর্টার॥ "গরিব দু:খীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গিকার" এ স্লগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মৌলভীবাজারে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ এপ্রিল সকালে সাড়ে ৯ টার দিকে জাতয়ি আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয় আবার জজ কোটের সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মৌলভীবাজার জেলা দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। র্যালীতে মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল,পৌর সভার মেয়র ফজলুর রহমান,জেলা আইজীবী পরিষদের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রাধা পদ দেব সজল, জেলা শিশু একাডেমির কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদসহ জেলা জজ আদালতের কমর্কতা কমর্চারী ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা র্যালীতে অংশ গ্রহন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.