
স্টাফ রিপোটার॥ মানসম্মত শিক্ষা, ছাত্রছাত্রীদের উপস্থিতি ও শিশুদের স্কুলে ভর্তিনিশ্চিত করণের লক্ষ্যে অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক অনু্িষ্ঠত হয়। লক্ষ্মীবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে সৈয়ারপুর ফরেস্ট রোডস্থ রাশেদ মিয়ার বাড়িতে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এড.পার্থ সারথী পাল এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সৈয়দা সাফেকা বেগম এর পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কামাল আহমদ, অভিভাবক গীতা রানী,ফাতেমা বেগম, ফুলেছা বেগম, শরীফ হোসেন, মরিয়ম আক্তার। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.