
স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সৈয়ারপুর লক্ষ্মীবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
২১ ফেব্রুয়ারী ভোর ৬টায় প্রভাত ফেরীসহ শহীদ বেদীতে পুষ্পস্তোক অর্পণ, ২২ ফেব্রুয়ারী হাতের লেখা প্রতিযোগিতা, ২৪ ফেব্রুয়ারী বায়ান্নের গল্প, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনামিকা দাস ও অত্রিপাল এর সম্পাদনায়“বসন্তের বায়ান্ন”নামক দেয়ালিখা প্রকাশ করা হয়। “বসন্তের বায়ান্ন”নামক দেয়ালিখাটি শহীদ মুক্তিযোদ্ধা কৃপেষ রঞ্জন কর এর নামে উৎসর্গ করে দেয়া
লিখাটি উদ্বোধন করেন বীবর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন। পরবর্তীতে ম্যানেজিং কমিটির সভাপতি এড.পার্থ সারথী পাল এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা সৈয়দা সাফেকা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব। এ সময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীবালা স্কুলের সহকারী শিক্ষকা শৈলী বেগম, দিপালী দাস, ইন্দ ুরেখা সরকার, সালমা আক্তার রিংকি, সুবর্ণা চক্রবর্তী, ফারেহা সুলতানা ওয়াহেদ,কামাল হোসেন ও অভিবাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরুষ্কার তুলে দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.