
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ভূনবীর নবজাগরণ ইসলামী যুব সংঘ।
বুধবার ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায়, ভূনবীর পশ্চিমপাড়া মহালদারবাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী ও তরুণ ব্যবসায়ী মোঃ লুৎফুল হক লোকমান। নব জাগরণ যুব সংগঠনের সহ-সভাপতি মাওলানা জুনাইদ আহমদ জুনেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আঃ রশীদ, বিশিষ্ট আলেম ও সমাজসেবক মাওলানা এমএ রহীম নোমানী, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল কলামিস্ট এহসান বিন মুজাহির। আরও বক্তব্য রাখেন আব্দুল ওয়াহিদ মেম্বার, আব্দুর রশিদ মহালদার, ক্বারী এনামুল হক, বিজিবির প্রাক্তন ল্যান্স নায়েক আলাউদ্দিন, মাওলানা তুরাব আলী, শ্রী যতিন্দী মোহন দেব প্রমুখ। সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক জালাল আহমদ সেলিম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ স্বপন, সহ-প্রচার সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ প্রমুখ। মাসব্যাপী কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়সহ মোট ২০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.