শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির দিনভর নানা কর্মসূচি ছিল। কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা বিষয়ের উপর আলোচনা এবং পুরস্কার বিতরণ।
সকাল ১০ টায় শুরু হয় ইভেন্ট ‘চেতনায় বিশ্বমাতৃভাষা’। প্রথম ইভেন্টের মধ্যে ছিল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দুটি গ্রুপ ছিল। প্রথম গ্রুপে শহর ও শহরতরীল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা নিয়ে ‘চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দ্বিতীয় গ্রুপে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘সাধারণ জ্ঞান’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এছাড়াও কলেজের শিক্ষার্থীদের নিয়ে ছিল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।
দ্বিতীয় ইভেন্টে ছিল ‘ভাষা দিবসের’ আলোচনা। দুপুর ১২ টায় শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাদির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরজু মিয়া সদস্য, ৪ নং ওয়ার্ড ৬ নং আশিদ্রোন ইউপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স,সিলেট ডিভিশনের এজিএম এইচএম ইয়াকুব চৌধুরী এবং সুনগইড়সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক রায়হানুল হক।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী সুনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী লিমা আক্তার, ২য় স্থান এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুলের ৩য় শ্রেণির ছাত্র মোঃ মাহিম আহমদ এবং ৩য় স্থান লাভ করে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী আফরোজা আক্তার মুক্তি। সাধারন জ্ঞান প্রতিযোগিতায় ১ম স্থান শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ৮ম শ্রেনির ছাত্রী সানজিদা সুলতান লিছা, ২য় স্থান হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী সাদিয়া আক্তার এবং ৩য় স্থান লাভ করে বর্ডারগার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী শাকিরা আক্তার। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেনির সুমাইয়া আক্তার সুমি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.