স্টাফ রিপোর্টার॥ লোকজ খেলাধুলা নাচ গান পুঁথিপাঠসহ লোকসংস্কৃতির বিভিন্ন অনুসঙ্গ নিয়ে মৌলভীবাজারে লোকজ উৎসব অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জের প্রত্যন্ন গ্রাম ভানুবিলে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে এই উৎসব উপভোগ করে হাজারো মানুষ।
গাজীর গান, পুথিঁপাঠ, ধামাইল- গোল্লাছুট, হাড়িভাঙা, কানা মাছি’র মতো খেলাধুলার কথা মনে পড়লেই অনেকের মনে পড়ে শৈশব কৈশোরের কথা। গ্রামীণ জীবনের পট পরিবর্তনের সাথে এক সময়ের জনপ্রিয় এসব নাচ গান পালা ও খেলা এখন অনেকটাই বিপন্ন হলেও হারিয়ে যায়নি একেবারে। লোকজ উৎসবকে কেন্দ্র করে গত শনিবার ভানুবিলে তরুণ প্রজন্ম মেতেছিল লোকপ্রাণের আনন্দে।
বিপন্ন লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে উদীচী শিল্পীগোষ্ঠী প্রতিবছর শহরের বাইরে জেলার প্রত্যন্ন বিভিন্ন গ্রামে আয়োজন করে লোক উৎসব। ’উৎসবের রঙে বাঁধি প্রাণের দোতরা’ এই শ্লোগান নিয়ে কৃষক সংগ্রামের ঐতিহাসিক ভুমি ভানুবিলকে এবার বেচে নেয়া হয়।
শনিবার সকালে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় গাজীর গানের পালা শিল্পী রমযান আলী বয়াতি। রাতে শেষ হয় অনুষ্ঠান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.