
স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, ,একই ফ্রিজে কাচা এবং রান্না করা খাবার রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা, রাস্তার পাশে খোলা খাবার বিক্রি করা, খাদ্যপন্যে ক্ষতিকর রং মেশানোসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো বাইক্কাবিল রেষ্টুরেন্টকে ১৫,০০০ টাকা, লাউয়াছড়া রেষ্টুরেন্টকে ২,০০০ টাকা এবং মেসার্স মডেল ফামের্সীকে ৩,০০০ টাকা। সহযোগীতায় ছিলেন শ্রীমঙ্গল মডেল থানার পুলিশ ফোস।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.