
ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার সদর উপজেলা কাজিরবাজার একতা স্পোটিং ক্লাব আয়োজিত ২০তম মেধা অন্মেষন ওয়াহেদ-আজিজ বৃত্তি সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল দুপুরে আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি এবাদুর হক দুলুর সভাপতিত্বে ও মিজানুল হক পান্না ও ইলিয়াছ কবির শাহীন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকতর্তা বায়েজিদ খান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকতা মোঃ মারুফ আহমেদ চৌধুরী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা যোবায়েদ আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা হোসনে খানম, নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক রাজা,আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রতিভা রানী চক্রবর্তী, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ, সাবেক সভাপতি শাহ নজরুর ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক গাজী আবেদ। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন আর্চায্য,সদস্য সাজু ইমরান,রুবেল ,লিটন,সুমিত,রাহি,শহিদ,জুনেদ,হায়দার,শিবলু,সুহেল,রুমের, ওয়াসিম, সোহান প্রমূখ।সদর উপজেলার ১৪৫টি বিদ্যালয়ের ৮০০জন প্রতিযোগির মধ্যে পরিক্ষা উত্তীর্ণ ৩৮ জন কে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.