
সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রে (বিটিআরআই) ‘অ্যানুয়েল টি কোর্স’ শীর্ষক ৫৩তম বার্ষিক প্রশিক্ষণ শুরু হয়েছে, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। এতে দেশের ২৮টি চা-বাগান থেকে সহকারী ব্যবস্থাপক অংশ নিয়েছেন।
৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে বিজ্ঞান ও মাঠ ভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে চা শিল্পের উন্নয়নে ভূমিকা রাখতে এবছর ৩৬ জন অংশ নেন।
৩ মার্চ শনিবার সকালে শ্রীমঙ্গল পিডিইউ হল রুমে প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ও বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ ইরফান শরীফ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট সার্কেলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলী, চা বিজ্ঞানী মোঃ ইসমাইল হোসেনসহ বিটিআরআই, পিডিইউ কর্মকর্তা, বাগান মালিক, চা বাগান ব্যবস্থাপকসহ চা শিল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত:১৯৫৭ সালে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষনা ইনষ্টিটিউট স্থাপিত হয়। আর ১৯৬৩ সাল থেকে এই প্রশিক্ষণ কোর্সটি চালু হয়ে আসছে। প্রথম দিকে দুইদিনব্যাপি এ প্রশিক্ষণ কোর্স অনুষ্টিত হলেও এরপর ১৯৯০ সাল থেকে প্রশিক্ষন কোর্সের মেয়াদ দুই থেকে ছয়দিন মেয়ার্দে করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.