
হোসাইন আহমদ॥ জুড়ী উপজেলার সাগরনাল ও ফুলতলা এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা অফিস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬ মার্চ মঙ্গলবার বিকেলে মাদক সহ ৪জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন আব্দুস শহীদ, নাসিমা বেগম, রুবিনা বেগম ও আব্দুস শহীদ। তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৭৩৫ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুবোধ কুমার বিশ্বাস তথ্যটি নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.