
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ এলাকায় ফুটবল একাডেমি মুসলিমবাগের আয়োজনে মরহুম সাব্বির স্মৃতি আমন্ত্রণমূলক কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ৯ মার্চ, শুক্রবার বিকাল ৩টায়, মুুুুসলিমবাগ গ্যাস অফিস সংলগ্ন মুসলিমবাগ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ বদরুজ্জামান সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক এহসান বিন মুজাহির, ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া, মুসলিমবাগ ইজিবাইক শ্রমিক সংগঠনের সভাপতি অলিউল্লাহ পলিন প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এক্সপার্ট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মধু মিয়া ও শাহ আলম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.