
ওমর ফারুক নাঈম॥ জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রীণবাংলার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে সাড়া দিয়ে মৌলভীবাজারে তরুণ-তরুণীদের নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান করেছে দুর্জয় ক্লাব।
আসুন দেখে বদলাই, শিখে বদলাই স্লোগান নিয়ে শনিবার ১০ মার্চ বিকেলে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন ক্লাবের তরুণ-তরুণীরা। এর আগে একটি র্যালী পৌরসভা প্রাঙ্গণ পরিদর্শন করে।
এসময় দুর্জয় ক্লাবের সাধারণ সম্পাদক তাকবীর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ফয়সল আহমদ, কাউন্সিলার শ্যমলী পুরকায়স্থ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব, হাফিজা খাতুন বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ রাশেদা বেগম, সাংবাদিক এমদাদুল হক, অভিনেতা বেলাল আহমদ মুরাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী শালিন আহমদ, অভিনেতা মিজানুর রহমান শামিম, রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক আশরাফ আলী, ওমর ফারুক নাঈম, এমবি মিডিয়ার সহ সভাপতি শেখ কামরুল হাসানসহ গ্রীন বাংলা অভিনেতা ও দুর্জয় ক্লাবের সদস্যরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.