
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে গ্রাম পুলিশ দের নিয়ে গ্রাম আদালত বিষয়ে দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১ মার্চ সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রোমে আয়োজিত এ কর্মশালায় উপজেলার ৯টি ইউনিয়নের ২৫জন গ্রাম পুলিশ অংশগ্রহন করেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রতল্পের মৌলভীবাজার ফেসিলেটর মো: মাহবুব উল আলম, শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভীন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী। কর্মশালায় স্থানীয় বিরোধ নিষ্পত্তিকরা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের সক্ষমতা বৃদ্ধি করা সম্পর্কে গ্রাম আদালতের ধারণা নেওয়ার লক্ষ্যে সেমিনারে অংশগ্রহনকারী গ্রাম পুলিশদের উদ্বুদ্ধ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.