স্টাফ রিপোর্টার॥ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা মেলা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মেলায় ৭টি উপজেলা শিক্ষা অফিস, পিটিআই এবং ব্র্যাকসহ ৯টি স্টল বসে।
১২ মার্র্চ সোমবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়েজিদ আহমদ খানের সভাপতিত্বে এবং সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মায়া ওয়াহেদ সহ বিভিন্ন উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষকরা।
দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেলে সেরা স্টলগুলোকে পুরষ্কার দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক তাহমিনা খাতুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.