
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও শ্রীমঙ্গল উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করণ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ভোক্তা অধিকার আইনে উল্লেখিত ভোক্তাদের অধিকার স¤পর্কে সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে বর্তমানে সম্প্রসারিত ডিজিটাল বাজার ব্যবস্থাপনায় ক্রয়কৃত পণ্যের মান, ওজন নিশ্চিত হওয়া এবং এক্ষেত্রে প্রতারণার বিষয়ে সচেতন থাকতে ভোক্তাদের প্রতি আহবান জানানো হয়। তদুপরি ভেজাল পণ্য উৎপাদনকারি ও বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.