
বিকুল চক্রবর্তী॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ শুক্রবার বিকেলে শ্রীমঙ্গলস্থ উকিলবাড়ী রোডের বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি মো. আব্দুল জলিল।
সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সা. সম্পাদক কাদির আল হাসান, মৌলভীবাজার জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ, তালামীয নেতা মো. আবুল কাশেম, আফসার ইবনে রহিম, মাও. রাশিদ আলী, মো. আব্দুল মোমিন, মাও. শামুদ্দোহা খান, মাও. ফয়েজ আহমেদ প্রমুখ।
অধিবেশন শেষে ২০১৮-১৯ সালের জন্য মো. বদরুল ইসলাম মান্নাকে সভাপতি ও মো. জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির নাম ঘোষনা করেন মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি মো. আব্দুল জলিল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.