
আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারে বর্ণিল আয়োজনে কদুপুর ক্রিকেট ক্লাব (কেসিসি) এর মাসব্যাপী আবুল হোসেন ক্যাশ প্রাইজ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৬ মার্চ বিকাল ৪টার দিকে সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের স্থানীয় কদুপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের সমাপনী আয়োজন। টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলা থেকে সর্বমোট ৩২টি ক্রিকেট দল অংশ গ্রহন করে । সর্বশেষ ফাইনাল খেলায় মৌলভীবাজার সদরের ক্রিকেট ক্লাব হাসান ফাইটার্সকে হাড়িয়ে শ্রীমঙ্গল শান্তিবাগ যুব সংঘ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। এসময় মাঠ ও মাঠের আশে পাশে বিপুল সংখ্যক দর্শনার্থী ফাইনাল খেলা উপভোগ করেন। খেলা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তরুণ ক্রীড়া সংগঠক গোলাম মোশারফ টিটুর সঞ্চালনায় ও ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য হাসান আহমেদ জাবেদ, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, মৌলভীবাজার ক্রিকেট পে¬য়ার্স এসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার হোসেন তানিম, সাধারণ সম্পাদক রুমেল আহমদ, জেলা ক্রীড়া সংস্থার আম্পেয়ার মাহবুব ইজদানী, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী সালেহ আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ নেতা দুলাল আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি সদস্য সামছুল ইসলাম, সাংবাদিক বেলাল তালুকদার ও সামজসেবক সৈয়দ ময়নুল হক প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.