
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন। মহান এ নেতার জন্মদিন উপলক্ষে একই সঙ্গে পালিত হয়েছে জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার ১৭ মার্চ সকালে আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের নেতৃতে উপজেলা প্রাঙ্গণ থেকে ‘বঙ্গবন্ধুর জন্মদিন রঙ ছড়ানো আলো’ লাল-সবুজের বাংলাদেশ শিশু থাকবে ভালো’ এ স্লোগান নিয়ে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এর সার্কেল অফিসার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.