স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নবাসী ইইউ-৬ হোয়াটস্যাপ(whatsapp) গ্রুপ কর্তৃক আয়োজিত টি-২০ ক্রিকেট টুণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে স্থানীয় বিরাইমাবাদ মাঠে এ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবজার জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মিছবাহুর রহমান। ইইউ-৬ হোয়াটস্যাপ গ্রুপ এডমিন দানশীল সমাজসেবক , এম এ রহিম (মুহিদ) এর সভাপতিত্বে ও ইইউ-৬ হোয়াটস্যাপ গ্রুপ এডমিন
শামীম আহমদ ও মোজাহিদ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলাউর রহমান, ৬নং একাটুনা ইউ পি চেয়ারম্যান আবু সুফিয়ান। অংশগ্রহন কারী দল কচুয়া যুব সংঘ বনাম দক্ষিনবালী একাদশ। বিজয়ী দল দক্ষিনবালী একাদশ ১ম পুরস্কার নগদ ১৫০০০ সাথে আকর্ষনীয় ট্রপি এবং রানার আপ দল নগদ ১০০০০ সাথে আকর্ষনীয় ট্রপি জিতে নেয়, সেরা খেলোয়ার ও ব্যাচ ম্যান সাহান আহমদ দক্ষিনবালী, সেরা বোলার ফাহিম কচুয়া।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.