স্টাফ রিাপার্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে জেলার কুলাউড়া উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
২০ মার্চের অভিযানে ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারীত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, পুড়া তেল ব্যবহার করা, নকল ও অস্বাস্থ্যকর গুড় বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করাসহ বিভিন্ন অপরাধের জন্য চারটি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো রাজ ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার/-(পৃথিমপাশা) সুজন মিষ্টি ঘরকে ৬ হাজার (রবির বাজার), মোখলেছ মুদি দোকানকে ৫শ (রবির বাজার), রবির বাজার ফামের্সীকে ৩ হাজার (রবিরবাজার) টাকা জরিমানা করা হয়। সহযোগীতায় ছিলেন কুলাউড়া উপজেলার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জনাব জসিম উদ্দিন এবং কুলাউড়া থানার পুলিশ ফোর্স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.