
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের বাসুদেবশ্রী গ্রামের নবম শ্রেণীর ছাত্র তূর্য্য দত্ত জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় গ্রান্ড চ্যাম্পিয়ন হয়েছে।
১৭ ই মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে জাতীয় পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে অনুষ্ঠিত ‘গ’ বিভাগের চিত্রাংকন প্রতিযোগিতায় গ্রান্ড চ্যাম্পিয়নের বিশেষ সন্মাননা দেয়া হয়।
সে বিপুল রঞ্জন দত্ত ও পপি দত্তের তিন সন্তানের মধ্যে ২য়। তূর্য্য দত্ত এর আগে জেলা ও বিভাগীয় পর্যায়ে অনেক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। এ ছাড়াও ২০১৭ জেএসসি পরীক্ষায় সিলেট ব্লু-বার্র্ড স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ -৫ পেয়েছে।
বাবা সিলেট ওসমানী আন্ত:র্জাতিক বিমান বন্দর এর নিরাপত্তা পরিদর্শক হিসাবে কর্মরত ও মাতা একজন গৃহিনী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.