
হোসাইন আহমদ॥ মৌলভীবাজার চৌমুহনীস্থ হাসান ম্যানশনের ব্যবসায়ীদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোমবার দিন ব্যাপি মার্কেটে ফ্রি ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয়।
ব্যবসায়ী ও শ্রমিক নেতা আলখাছউর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, জনতা পোল্ট্রি ফিডের সত্ত্বাধিকারী ও সমাজ সেবক শেখ মাহমুদুল হাসান, মোক্তাদির হোসাইন, মীর হুমায়ুন কবির, সৈয়দ হুমায়ুন ও আনছার আলী প্রমুখ।
এসময় কয়েকশ ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ ব্লাড গ্রুপিংয়ে অংশ গ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.