
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শিক্ষা খাতে সুশাসন ও মেধাভিত্তিক বাংলাদেশ, চাই পরীক্ষার প্রশ্ন ফাঁসের কার্যকর নিয়ন্ত্রন এই বিষয়টিকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গল এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১ এপ্রিল রোববার সকালে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এ মানববন্ধনে শ্রীমঙ্গলের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। সনাক টিআইবি’র এরিয়া ম্যানেজার পারভেজ কৈর এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সহসভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচর্য,স্বজন সদস্য জনাব শাহ আরিফ আলী নাসিম, নিতেশ সূত্রধর, এস এ হামিদ, জাবেদ আহমদ প্রমুখ।
মানববন্ধনে স্বজন সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমদ ছাড়াও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠন শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, যেকোন মূল্যে প্রশ্নপত্র ফাসঁ রোধ করতে হবে। দুর্নীতি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চলেছে। শিক্ষা খাতে আমরা যদি দুর্নীতি ও প্রশ্নপত্র ফাসঁ না ঠেকাতে পারি তাহলে আমাদের দেশ হয়ে যাবে মেধা শূন্য। দেশের সব কোচিং সেন্টার অতিশীঘ্রই বন্ধ করতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.