আশরাফ আলী॥ “বিতর্ক ধারায় ঘুচবে আধার” এই স্লোগানকে সামনে রেখে মৌলবীবাজার ডিবেটিং ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগীতার গ্র্যান্ড ফাইনাল, কর্মশালা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ এপ্রিল দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটরিয়ামে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ডিবেটিং ক্লাবের সভাপতি আহমদ সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেরাজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও পুরষ্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা পরিষদের সদস্য হাসান আহমদ জাবেদ, লেখক ও কলামিষ্ট এডভোকেট আবু তাহের, ব্যবসায়ী মাহমুদুল হাসান, এমসিএসের ব্যবস্থাপনা পরিচালক শওকত হাসান খান এলিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক কামরুল ইসলাম শিশির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক টিপু ও সাধারণ সম্পাদক এমদাদুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফ আলী, সংগঠনের সদস্য মুস্তাকিন মিয়া, আব্দুস সামাদ, জিলুর রহমান জিলানী, আল-আমিন আহমদ, জামাল আহমদ, মোজ্জাম্মেল আলীসহ ডিবেটিং ক্লাবের সদস্য, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এর আগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতার গ্র্যান্ড ফাইনালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয় দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ান ও রানার্স আপদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের সহযোগীতায় ছিল এমবি ক্লথ ষ্টোর, বিলাস ডিপার্টমেন্টাল ষ্টোর, বেঙ্গল ফোড ও জনতা পোল্টি ফিড। মিডিয়া পার্টনার ছিল জেলার জনপ্রিয় পত্রিকা পাতাকুঁড়ির দেশ, মৌলভীবাজার কেবল সিস্টেম নেটওয়ার্ক (এমসিএস), বিডি অন টিভি ও ফটোনিউজবিডি ডটকম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.