
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল শান্তিবাগ আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। সকালে শান্তিবাগ যুব সংঘের আয়োজনে ও কাউন্সিলার মীর এম এ সালামের পৃষ্টপোষকতায় উদ্বোধন করা হয় এ ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর এম এ সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সমাজসেবী মকবুল হোসেন, মো: কবির হোসেন মো: জহিরুল হক বাবুল, মো. রাকিবুল ইসলাম তুহেল ও কামরুল ইসলাম জুয়েল।
দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেন ডা: মো. আব্দুল আউয়াল ও ডা: মো. মিলাদ মাহমুদ হাসান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.