
বিশেষ প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় জুয়ার আসর থেকে রোববার রাতে হাতেনাতে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
৯ এপ্রিল সোমবার মৌলভীবাজার আদালাতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলা সদরের জাঙ্গিরাই গ্রামের ফিরোজ মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে জুয়ার আস থেকে জাঙ্গিরাই গ্রামের নজরুল ইসলাম (৩০), বাবুল মিয়া (৪৩), হারিস মোহাম্মদ (৪৫), পশ্চিম কাশিনগর গ্রামের মশাহিদ মিয়া (৪৫) ও গড়েরগাঁও গ্রামের আব্দুর রহিম (৬০) কে আটক করা হয়। জুড়ী থানার এসআই কামরুজ্জামান জানান, আটককৃত জুয়াড়িরা দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জুয়া খেলে আসছিলো। পুলিশ সোর্স নিয়োগ দিয়ে তাদের আটক করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.