স্টাফ রিপোর্টার॥ সাফল্যের ২৫ বছর পূর্তিতে ভাদগাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ২০১৮ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়ননের ভাদগাঁও গ্রামে ভাদগাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ এর আয়োজনে শনিবার সকালে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে বর্ণাঢ্য শুভা যাত্রা বের হয়।
বিকেল ৫টায় এক আলোচনা সভা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট বদরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মাদ শাহ্ জালাল, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, জেলা ক্রীড়া সংস্থার আক্তার হোসেন প্রমুখ।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন স্টার ভয়েজ ব্যান্ড শিল্পী আসিক, সুপ্রিয়া, ক্লোজাপ তারকা শেফালী সারগাম, এসডি শোয়েব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.