বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারে নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। সকালে মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বের করা হয় নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও বর্ষবরণ সংগীতানুষ্টান।
১৪ এপ্রিল শনিবার সকাল ৯টায় জেলার শ্রীমঙ্গল অনুশিলন চক্রের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। পরে অনুশিলন চক্র, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল ক্লাব ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবসহ শতাধিক সংগঠনের উদ্যোগে বের হয় বিশাল আনন্দ শোভাযাত্রা।
শোভাযাত্রা শেষে শ্রীমঙ্গল শেখ রাসেল শিশু উদ্যানে অনুশিলন চক্রের আয়োজনে অনুষ্ঠিত হয় যেমন খুশি তেমন সাজ, আবৃত্তি, নৃত্য, সংগীত ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগীতা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.