পলি রানী দেবনাথ॥ রংধনুর সাতরং এর ৭ম বছরে পদার্পন ও বর্ষবরন উপলক্ষে পশ্চিমবাজার রংধনুর সাতরং প্রাঙ্গনে সম্মাননা স্বারক প্রদান ও সাতরং এর কার্যক্রম প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ এপ্রিল রংধনুর সাতরং মৌলভীবাজারের সভাপতি উর্মি আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমলেন্দু কুমার দাস লেখক, লোক গবেষক ও প্রধান উপদেষ্টা রংধনুর সাতরং মৌলভীবাজার। এছাড়াও উপস্থিত ছিলেন সাতরং এর সকল প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী বৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.