শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পৃথক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। ১৬ এপ্রিল সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের শাহজি বাজার এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সরুফ মিয়া (৪৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়। এদিকে একইদিন দুপুরে ইউনিয়নের নওয়াগাঁও এলাকায় বিদ্যুতপৃষ্ট হয়ে ইসমাইল মিয়া (৩৮) নামে অপর আকেজনের মৃত্যু হয়। উভয় ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্বরুপ মিয়া ও ইসমাইল মিয়াকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ইসমাইল মিয়ার মৃত্যু হয় এবং স্বরুপ মিয়ার অবস্থার অবনতি দেখতে পেয়ে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাহমিদ হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.