
স্টাফ রিপোর্টার॥ জেন্ডার জাস্টিস এন্ড ডাইবার সিটি কর্মসূচী ব্র্যাক এর সহযোগীতায় এবং রেডিওপল্লী কন্ঠের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ক্যাম্পেইন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কুইজ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
২৩ এপ্রিল সোমবার রেডিওপল্লী কন্ঠের সভা কক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মখলিছুর রহমান,হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট এর সহকারী পরিচালক মাকসুদা খানম।
এছাড়া ও উপস্থিত ছিলেন রেডিওপল্লী কন্ঠের প্রোগ্রাম প্রযোজক আল-আমীন, অনুষ্ঠান প্রযোজক নাইমা ইয়াসমিনসহ রেডিওপল্লী কন্ঠের সকল কর্মীবৃন্দ। অনুষ্ঠানে সোনালী স¦প্নের ১৩ জন কুইজ বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.