
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুর নাসিরপুর বিজলী সংঘ মাঠে আমন্ত্রণ মূলক সৈয়দ মহসিন আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
২৩ এপ্রিল সোমবার বিকেলে ফাইনাল খেলায় নুনু ফুটবল একাডেমি ওসমানীনগর ও জসিম ফুটবল একাদশ হবিগঞ্জ প্রতি দন্দিতা করে। খেলায় ৬-৩ গোলে নুনু ফুটবল একাডেমি জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলে পক্ষে আরিফ ২,মিনহাজ ২,জুলকার ও রাসেল ১টি করে গোল করেন অপর দিকে পরাজিত দলের পক্ষে জগলু,সুহেল ও মিনহাজ ১টি করে গোল করেন। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের মিনহাজ। প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরন করেন ২নং মনুমূখ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক শেফুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান সুজন মিয়া,টুনামেন্টের উদ্বুগতা প্রবাসী ময়নুল হক সোহাগ,প্রবাসী লিটন আহমেদ, খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি সাজন মিয়া,কনর মিয়া,আমিরুল ইসলাম সাহেদ, মহসিন মিয়া মেম্বার,সাজ ুইমরান মেম্বার,আঃ রহমান মেম্বার,গাজী আবেদ,মশিউর রহমান নয়ন,কামরুর ইসলাম, মামুন মিয়া, সাইফুদ্দিন মিলন। চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে এক লক্ষ (১০০,০০০) টাকার চেক ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে পঞ্চাম হাজার (৫০,০০০) হাজার টাকার চেক তোলে দেন অতিথি বৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.