
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পুলিশ অ্যাসল্ট মামলায় কেন্দ্রীয় ছাত্রদল নেতাসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
২৩ এপ্রিল সোমবার বিকেলে ১নং আমলী আদালতে জামিন চাইলে বিচারক তাদের জামিন আবেদন না মন্জুর করে কারাগারে পাঠান।
ছাত্রদল নেতারা হলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ( সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ) মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জি এম মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সরোয়ার মজুমদার ইমন।
অ্যাডভোকেট আনোয়ার আক্তার শিউলি বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ জানুয়ারি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেট সফরে যাবার পথে শেরপুর এলাকায় পুলিশের সাথে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.