
হোসাইন আহমদ॥ সুশিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি সুশিক্ষায় যত শিক্ষিত সে জাতি সার্বিক দিক দিয়ে তত উন্নত। পিছিয়ে পড়া প্রবাসী অধ্যুষিত এই মৌলভীবাজার জেলাকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার ইম্পিরিয়েল কলেজের আয়োজনে শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শিক্ষাবীদ, অধ্যক্ষ, অধ্যাপক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংবাদকর্মীগণ অংশ গ্রহণ করেন।
এসময় শিক্ষা বিষয়ে মৌলভীবাজার জেলার প্রেক্ষাপট নিয়ে আলোচকরা বলেন, অনেক শিক্ষার্থীর আত্মীয় স্বজন প্রবাসে থাকেন এবং সেখান থেকে তাদের জন্য স্মার্ট ফোন নিয়ে আসেন। যার ফলে অনেক শিক্ষার্থীরা স্মার্ট ফোনের অপব্যবহারে লেখাপড়া থেকে মনযোগ হারায়। অনেক শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে চায়নিজ রেষ্টুরেন্টে বসে সহপাঠিদের নিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সময় নষ্ট করে। যার ফলে পাবলিক পরীক্ষায় তারা ভালো ফলাফল করতে পারেনা।
আলোচকরা আরোও বলেন, শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে অভিবাবকদের আরো সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যদি বিদেশ যাওয়ার মনোবাব পরিহার করে তাহলে ভালো ফলাফল সম্ভব। সর্বোপরি তারা এজেলাকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে হলে শিক্ষক, অভিবাবক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগীতা কামনা করেন।
ইম্পিরিয়েল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মোঃ সিতাব আলীর পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, হোয়াইট পার্ল কলেজের অধ্যক্ষ মোঃ শাহাজান, ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ সৈয়দ আক্তার হোসেন, আব্দুল ওয়াদুদ, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক ছালেহ এলাহি কুটি, কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, দেবতোষ সিংহ চৌধুরী, তাহমিনা আক্তার জাহান ও হাফেজ তাজুল ইসলাম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.