
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল জাগছড়া চা বাগানে চা শ্রমিকের টেঁঠার আঘাতে নিহত হয়েছে আরকে চা শ্রমিক। ২৬ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টার দিকে জাগছড়া চা বাগানের উপর টিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শ্রীমঙ্গল থানা ইন্সিপেক্ট এন্ড ওপারেশন মো: সুহেল রানা। এ ঘটনায় ঘাতক চা শ্রমিককেও আটক করা হয়েছে।
নিহত চা শ্রমিকের নাম প্রধান বাউরি (৫০)। এবং ঘাতক চা শ্রমিকের নাম রঞ্জিত বাউরি (৪৮)।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, ২৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধায় রঞ্জিত বাউরির চালে কে বা কারা একটি ঢিল ছুঁড়ে। এ ঘটনায় উত্তেজিত হয়ে সে গালিগালাজ শরু করলে মদ্যপ অবস্থায় প্রধান বাউরি তাকে ছেঁচামেছি না করতে বলে। এ সময় দুজনের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হলে এক পর্যায়ে রঞ্জিত ঘরে থাকা একটি ঠেঁটা দিয়ে প্রধান বাউরির বুকে আঘাত করলে ঘটনাস্থলেই প্রধান বাউরি মারা যায়।
খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক রঞ্জিতকে আটক করে এবং লাশ থানায় নিয়ে আসে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.