শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন এর মাতা ও মরহুম সৈয়দ মোজাম্মেল হোসাইন এর সহধর্মীনি মোচ্ছা: জাহারা খাতুন (৮৫) আর নেই।
৩০ এপ্রিল সোমবার সকাল ৭.৩৩ ঘটিকায় ঢাকাস্থ বি আর বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৫ মেয়ে নাতি - নাতনিসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
ওই দিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বাসভবনের সামনে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা করা হয়। জানাযায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় এমপি আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশক সালমা ইসলাম এমপি, জেলা বিএনপির সভাপতি এ নাসের রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.