
স্টাফ রিপোর্টার॥ ইংল্যান্ড প্রবাসী গোরারাই গ্রামের আলহাজ¦ সুন্দর মিয়ার নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্কুলবাস প্রদান করেন। মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে স্কুলবাসের উদ্বোধন করা হয়।
৫ মে শনিবার দুপুরে প্রবাসী আলহাজ¦ সুন্দর মিয়ার সভাপতিত্বে ও স্কুল কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ মিয়া।
বক্তব্য রাখেন স্কুল সভাপতি আবু মিয়া চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ নুরুর ইসলাম চৌধুরী, এডভোকেট বকশি জুবায়ের, সাবেক সভাপতি লতিফুর রহমান, শিক্ষক বাবুশুকদেব গুস্বামী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আব্দুল হাসিম চৌধুরী, মোঃ শাহজাহান,ইউ/পি সদস্য হাজী ইলিয়াছ মিয়া, রুবি বেগম,সাবেক মেম্বার খালিছুর রহমান,মুজিবুল হক সামছুল,হাজী লেছুমিয়া,মুহিত মিয়া, মোঃ কাদির মিয়া, কনর মিযা, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, হাজী জসিম উদ্দিন ও বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে সকল অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে স্কুলবাসের উদ্বোধন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.