স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।
৫ মে শনিবার বেলা ২টায় ক্যাফে পাপড়িকা রেস্টুরেন্টে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ এম রাসেল মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ- সভাপতি আব্দুল মুহিত হাসানী, বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুবসেনার সভাপতি ডাঃ মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি কামরুল ইসলাম, মাওলানা মুফতি নেছার আহমদ আল ক্বাদেরী সহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে (২০১৮-২০১৯) সেশনের জন্য নি¤েœাক্ত কমিটি করা গয়েছে।
কমিটির তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ এম রাসেল মোস্তফা, সহ-সভাপতি- জুনেদুল ইসলাম চৌধুরী আদনান, সহ-সভাপতি- আশরাফুল খাঁন রুহেল। সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কৃতি সন্তান হাজীপুর ইউপি ছাত্রসেনার সাধারন সম্পাদক জুবায়ের আহমদ জুবেল, সহ-সাধারন সম্পাদক- রুমেল আহমদ খাঁন, সাংগঠনিক সম্পাদক- সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক- আমিনুল ইসলাম খাঁন, অর্থ সম্পাদক-মো: আবুল কালাম, শিক্ষা প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক- শেখ খাইরুল ইসলাম, দাওয়াহ বিষয়ক সম্পাদক- নুরে আলম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক- জয়নাল রেজা, প্রচার সম্পাদক- মোহাম্মদ রেজা খাঁন বেহেশতী, দপ্তর সম্পাদক- সৈয়দ রাজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- শাহ নাজমুল মোস্তফা, ছাত্র কল্যান সম্পাদক- কামাল হোসেন।
সদস্য, বাবুল আহমদ, মোশাররফ আহমদ, আকিব আলী রনি, মো: আঃ মুকিত, জামাল হুসেন শুভ, মইনুদ্দীন সিদ্দিকী, রিফাত মুন্না, মোঃ রাসেল হোসেন ও রায়হান আহমদসহ ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়েছে। পরে মিলাদ এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.