স্টাফ রিপোর্টার॥ বিগত বছরের ন্যায় এবারও দারিদ্রদের মধ্যে পবিত্র রমজান মাসে ত্রান সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট।
মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত ‘বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট’। এর উদ্যোগে বিগত বছরও বেশ কয়েকটি প্রজেক্ট বাস্তাবায়ন করা হয়। এর মধ্যে রমজান মাসে এলাকার ৪৮টি গরিব অসহায় পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করে সংগঠনটি ।
এবারও তিন লাখ টাকার অধিক মূল্যের ত্রান সামগ্রী এলাকার ৫৫ জন অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হবে। প্রতিটি পরিবারকে প্রায় সাড়ে ৪ হাজার টাকার মূল্যের ত্রান সামগ্রী দেয়া হবে।
ত্রান সামগ্রীর মধ্যে ১বস্তা চালসহ রয়েছে ১৩টি আইটেম এবং কিছু নগদ টাকা প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে ।
বাংলাদেশে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি ত্রান সামগ্রী বিতরন করবেন।
এদিকে যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রে যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের কর্মকর্তা ফায়সাল রাজা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.