শ্রীমঙ্গল প্রতিনিধি॥ গত বছরের তুলনায় এবছর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাধমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাশের হার কমেছে। বছর পাশের হার ছিলো ৭৭ দশমিক ০৩। এ বছর তা কমে গিয়ে পাশের হার ৬৩ দশমিক ৫৬-এ এসে দাঁড়িয়েছে।
উপজেলার তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা মোট ৪ হাজার ৫৫ জন। এর মধ্যে পাশ করেছে ২ হাজার ৫৬৯ জন এবং ১ হাজার ৪৮৬ জনই ফেল করেছে। মোট জিপিএ-৫ পেয়েছে ১৪৪ জন।
এদিকে শ্রীমঙ্গল উপজেলায় মাধ্যমিক পর্যায়ে পাশের হার কমলেও সমমানের দাখিল পরীক্ষায় এ বছর পাশের বেড়েছে। গত বছর এ উপজেলায় দাখিলে পাশের হার ছিলো ৬৩ দশমিক ৭২। এ বছর তা বেড়ে গিয়ে পাশের হার ৯২ দশমিক ০৯-এ এসে দাঁড়িয়েছে। উপজেলার একটি কেন্দ্রে অনুষ্ঠিত ৫ টি মাদ্রাসা হতে অংশগ্রহণকারী মোট ২৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৩৩ জন। ফেল করেছে ২০ জন।
এছাড়া বরাবরের মতো এবারও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তীর ভিত্তির দি বাড্স রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজটি উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.